সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত সংগঠন বন্ধন ফাউন্ডেশন নতুন সদস্য সংগ্রহ ও কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সদস্য ফর্ম সকলের জন্য উন্মুক্ত থাকবে। নির্ধারিত সময়ের পর কোনো ফর্ম গ্রহণ করা হবে না।

বন্ধন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী আন্দোলন, স্বেচ্ছায় রক্তদান, দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তা, এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি মানবিক সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

সংগঠনের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদস্য ফর্ম সংগ্রহের পর ১২ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টার মধ্যে মনোনীত প্রতিনিধির নিকট জমা দিতে হবে।

এছাড়া, আগামী ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে বন্ধন ফাউন্ডেশন-এর নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যারা কমিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তাদেরকে কোন পদে নির্বাচন করতে চান তা একটি সাদা কাগজে উল্লেখ করে সদস্য ফর্মের সঙ্গে জমা দিতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হুমায়ন কবির হিমেল জানান, মানবিক কাজে নিজেকে যুক্ত করতে আগ্রহী ব্যক্তি ও তরুণদের প্রতি সংগঠনের দরজা সর্বদা উন্মুক্ত। তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদকবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, জরুরি মুহূর্তে রক্তদাতা হিসেবে কাজ করা এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মযজ্ঞে নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতেই সদস্য সংগ্রহ কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছে।

হিমেল আরও জানান,
“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে ধারণ করেই বন্ধন ফাউন্ডেশন এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য একটি সুশৃঙ্খল, সচেতন ও মানবিক সমাজ গঠন। নতুন সদস্যদের যুক্ত হওয়া এ পথে আরও শক্তি যোগাবে।”

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }