আজ সোমবার ( ০১লা ডিসেম্বর) আছরের নামাজের পর পর চকরিয়া বায়তুশ শরফ জামে মসজিদ দ্বিতীয় তলায় চকরিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন এ সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন, মহান আল্লাহর দরবারে নেতাকর্মীরা দু’হাত তোলে প্রিয়নেত্রীর জন্য দোয়া কামনা করেন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, চকরিয়া পৌরসভা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার মোঃ আলমগীর হোসেন রানা সহ চকরিয়া উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ ও চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }