নিজেদের স্বজনের সন্ধানে ৯টি পরিবার ডিএনএ নমুনা দিলে পরীক্ষার মাধ্যমে ৮ শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। সিআইডি নিশ্চিত করেছে, শনাক্ত হওয়া সবাই বুলেটবিদ্ধ অবস্থায় নিহত হন। শনাক্ত শহীদরা হলেন—সোহেল রানা (৩৮), রফিকুল ইসলাম (৫২), আসাদুল্লাহ (৩২), মাহিন মিয়া (৩২), ফয়সাল সরকার (২৬), পারভেজ বেপারী (২৩), কাবিল হোসেন (৫৮) ও রফিকুল ইসলাম (২৯)।
কার্যক্রমের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সিআইডির উদ্যোগে ফরেনসিক বিজ্ঞানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ ড. মরিস টিডবাল বিনজ পরামর্শ ও প্রশিক্ষণ দেন। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিখোঁজদের পরিবারের সদস্যদের সিআইডির হটলাইন ০১৩২০০১৯৯৯৯-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদন হস্তান্তরের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সত্যকে চিরদিন চাপা দেওয়া যায় না—এই ডিএনএ শনাক্তকরণ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে বড় অগ্রগতি এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }