বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের সর্বোচ্চ পদটি শূন্য হলে, গঠনতন্ত্র অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, শূন্য চেয়ারম্যান পদ পূরণে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে সর্বসম্মতিক্রমে জনাব তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে তারেক রহমান এখন আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন। এর মাধ্যমে দলীয় নেতৃত্বে একটি নতুন অধ্যায় সূচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }