আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

মনোনয়ন বৈধ হওয়ায় ডা. তাসনিম জারাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তাসনিম জারার প্রতি শুভকামনা জানান।

হাবিবুর রশিদ হাবিব জানান, মনোনয়ন বৈধ ঘোষণার পর তাসনিম জারার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আলোচনায় পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে উভয়েই একমত হন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল প্রার্থীর অংশগ্রহণে ঢাকা-৯ আসনে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে একটি জনবান্ধব ঢাকা-৯ গড়ে তোলার লক্ষ্যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }