বুধবার ( ১৪ জানুয়ারি ২৬)
চকরিয়া পৌরসভার চিরিংগা ষ্টেশন গুরুত্বপূর্ণ
সড়ক ও ফুটপাতগুলো দখল হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে চকরিয়া মার্কেটের অলিগলি ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ দোকান, ভ্যানগাড়ি ও বেপরোয়া টমটম চলাচলের কারণে সাধারণ মানুষ, স্কুল–কলেজের শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের হাঁটা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাতগুলো এখন কার্যত দখলদারদের নিয়ন্ত্রণে। সকালে এক ধরনের চিত্র দেখা গেলেও বিকেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। আগস্টের পর কিছুদিন শৃঙ্খলা ফিরলেও বর্তমানে আবারও সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এতে যানজট বাড়ার পাশাপাশি পথচারীদের জীবনের ঝুঁকিও বাড়ছে।
প্রতিদিন শত শত শিক্ষার্থী বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছে, যা দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কষ্টকর। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মনে করছেন, ফুটপাত দখল ও অবাধ যান চলাচল নিয়ন্ত্রণ না করা হলে পৌর এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে থাকবে।
এ বিষয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছেন—আইন ও নিয়ম কি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব প্রয়োগের মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা হবে?
চকরিয়া পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের বিনীত কিন্তু দৃঢ় দাবি—অবিলম্বে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করতে হবে এবং টমটম ও ভ্যানগাড়ির চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। একই সঙ্গে এসব অভিযান যেন নিয়মিত ও স্থায়ী সমাধানমূলক হয়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }