কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক নারীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কচাকাটা থানাধীন এলাকায় সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গলা কাটা অবস্থায় শহিদা বেগম (নিহত) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের দিকে হঠাৎ কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় শহিদা বেগমকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়। এ সময় তার ছোট শিশু কন্যা ঘরের ভেতরে গভীর ঘুমে ছিল বলে জানান স্থানীয়রা।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে। তবে ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }