সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি স্বর্ণখনি থেকে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করেছে। কেজিতে রূপান্তর করলে এর পরিমাণ প্রায় ২ লাখ ২১ হাজার কেজি। সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণ আহরণের লক্ষ্য নির্ধারণ করা হলেও বার্ষিক হিসাব-নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। তবু বাস্তবে অর্জিত উৎপাদনকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

গালফ নিউজের বরাতে জানা গেছে, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও—এই চারটি খনি এলাকা থেকে স্বর্ণ উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক স্বর্ণ এসেছে মানসুরাহ মাসসারাহ খনি থেকে, যেখানে উত্তোলনের পরিমাণ ৩০ লাখ আউন্স।

উরুক ২০/২১ ও উম্ম আস সালাম—এই দুটি খনি থেকে সম্মিলিতভাবে পাওয়া গেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স স্বর্ণ। আর নতুন খনি ওয়াদি আল জাও থেকে এবারই প্রথমবারের মতো উত্তোলন করা হয়েছে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ, যা কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই উৎপাদন প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবে কার্যকর হচ্ছে। তিনি জানান, সৌদি আরবের স্বর্ণভাণ্ডারকে কেন্দ্র করে বড় পরিসরে বিনিয়োগ অব্যাহত রাখার পেছনে এটিই মূল অনুপ্রেরণা।

তার মতে, চারটি খনি এলাকা থেকে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণ আহরণ মা’আদেনের সক্ষমতা ও সম্ভাবনাকেই স্পষ্টভাবে তুলে ধরেছে এবং দেশটির খনিজ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }
Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!