বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

শনিবার বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারেক রহমানের পাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির। পাশাপাশি নেপাল দূতাবাসের দুই নারী কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও কূটনৈতিক সৌহার্দ্য জোরদারের অংশ হিসেবে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }
Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!