দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি চালান। প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে জাহাজটি মালয়েশিয়া থেকে আসছে।

আইসল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি আগামী বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানা গেছে।

একই দিনে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে আরও একটি জাহাজ দেশে আসবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সংস্থাটি সক্রিয় রয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জ্বালানি আমদানি করা হচ্ছে।

এদিকে চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ পৌঁছেছে। ‘কুল ভয়েজার’ নাইজেরিয়া থেকে এলএনজি এবং ‘গ্যাস জার্নি’ চীন থেকে এলপিজি নিয়ে এসেছে। খুব শিগগিরই এসব জ্বালানি খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর সূত্র।

.fb-background-color { background: #496aee !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }
Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!