রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গভীর রাতে একটি গাড়ির শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অল্প সময়ে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে জেবি অটো নামে ওই শো-রুমে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।