গোভীপুরে মাদকবিরোধী অভিযানে বিশিষ্ট মাদকসেবী জনি-রিপন সহ দুই সহযোগী আটক

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে গোভীপুরে বিশিষ্ট মাদক সেবী জনি, রিপন সহ দুই সহযোগী আটক এবং জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায়, গোভীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সমাজ কল্যাণ সংস্থার অফিস থেকে মাদক সেবনরত অবস্থায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার দুপুর ২ টায় সদর উপজেলায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জেল জরিমানা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা: হাবিবুর রহমান।
কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের কাইয়ুম চৌধুরীর ছেলে সাব্বির আহমেদ ওরফে জনি(৪০), মৃত চাঁদ আলীর ছেলে মোঃ রিপন হোসেন (৪১), গাংনী উপজেলার ঝিনেরপুল এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ রিয়াসাদ আজিম রনি(৩৭),গাংনী শিশির পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃআবু আনছারি আলম(৩৯)।
অভিযান সূত্রে জানা যায়, মেহেরপুর সদর থানার গোভীপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ পান করা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার গোভীপুর গ্রামে গ্রেফতারকৃত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে ৮ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


| ১৪ ফেব্রুয়ারি ২০২৬






















